‘শরীফার’ গল্পে পরিবর্তন নিয়ে যা বললেন কমিটি প্রধান
অধ্যাপক আবদুর রশীদ ও সপ্তম শ্রেণির বই © ফাইল ছব সপ্তম শ্রেণির পাঠ্য বইয়ের শরীফ থেকে শরীফা হওয়ার গল্প নিয়ে তুমুল সমালোচনা চলছে। বিষয়টি পর্যালোচনার জন্য পাঁচ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। কমিটির প্রধান করা হয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুর রশীদকে। কমিটির অন্য সদস্যরা হলেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মুফতি মাওলানা কফিল উদ্দীন সরকার, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য অধ্যাপক মো. মশিউজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবদুল হালিম এবং ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবদুর রশিদ। জানতে চাইলে পর্যালোচনা কমিটির প্রধান অধ্যাপক আবদুর রশীদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সামাজিক বিজ্ঞান বইয়ের যে অংশ নিয়ে সমালোচনা হচ্ছে, তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে। কোনো কিছু পরিবর্তনের প্রয়োজন মনে হলে সেটি শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করা হবে। এরপর মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’ শরীফ থেকে শরীফা হওয়ার গল্পে কী ধরনের পরিবর্তন আসতে পারে? এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘কমিটিতে আমি একা ...