একসঙ্গে ঈদের নামাজে মুশফিক-আমলা


bdnews24 news image
সামনে টেস্ট সিরিজে কঠিন লড়াইয়ে দলকে নেতৃত্ব দেবেন তারা। এর আগে প্রতিদ্বন্দ্বিতা ভুলে একসঙ্গে ঈদের নামাজ পড়েছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা।
শনিবার দামপাড়া পুলিশ লাইন মসজিদে এক কাতারে দাঁড়িয়ে ঈদের জামাত পড়েছেন এই দুই জন।
 মুশফিক-আমলার সঙ্গে নামাজ পড়েন মাহমুদউল্লাহ ও তাইজুল ইসলাম। বিসিবি ও দক্ষিণ আফ্রিকা দলের কয়েকজন কর্মকর্তাও তাদের সঙ্গে নামাজ পড়েন। 

ঈদের জন্য দুই দিনের ছুটি পেয়েছেন স্বাগতিক ক্রিকেটাররা। অনেকেই ছুটি কাটাতে চট্টগ্রাম ছাড়লেও হোটেলেই রয়ে গেছেন মুশফিকসহ স্বাগতিকদের ছয় ক্রিকেটার।

102_Eid_Namaz_Musfiq_Ctg_2.jpg103_Eid_Namaz_Mamudulla_Ctg_2.jpg
এবি ডি ভিলিয়ার্সের অনুপস্থিতিতে ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেন হাশিম আমলা। সেই সিরিজে ২-১ ব্যবধানে হারে তারা।

ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে বাংলাদেশ। এবার পালা মুশফিকের। টেস্টে সাফল্য এনে দিতে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিনে চাইবেন তিনি। এর জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন তিনি।

আগামী মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।

Comments

Popular posts from this blog

রাহুল-রোহিত-কোহলির ব্যাটে ভারতের দিন

শিশু গৃহকর্মী নির্যাতনে ক্রিকেটার শাহাদাত-স্ত্রী অভিযুক্ত