তামিম, রিয়াদে বাংলাদেশের প্রতিরোধ
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৭ ওভারে ১০২/২; দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ২৪৮।
ইমরুল কায়েস ও মুমিনুল হকের দ্রুত বিদায়ের পর তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে প্রতিরোধ গড়েছে বাংলাদেশ।
বুধবার প্রথম ঘণ্টায় দক্ষিণ আফ্রিকার তিন পেসার ডেল স্টেইন, ভার্নন ফিল্যান্ডার ও মর্নে মরকেল এবং অফ স্পিনার সাইমন হারমারকে দেখেশুনে খেলে ঠেকিয়ে রাখেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। প্রথম ঘণ্টায় ১৫ ওভারে ৩৪ রান যোগ করেন তারা।
দ্বিতীয় ঘণ্টার শুরুতেই অনিয়মিত বোলার স্টিয়ান ফন জিল আসেন আক্রমণে। এই মিডিয়াম পেসারই ভাঙেন ৪৬ রান স্থায়ী উদ্বোধনী জুটি।
লেগ স্টাম্পের বাইরে বল খেলতে গিয়ে ব্যাট ছোঁয়াতে পারেননি ইমরুল। ভারসাম্য রাখতে একটু এগিয়ে যান তিনি। দ্রুত ফেরার চেষ্টা করেছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। কিন্তু তার আগেই কুইন্টন ডি কক স্টাম্প ভেঙে দিলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
সাইমন হারমারের সোজা একটি বল কাট করতে গিয়ে ব্যাটেই লাগাতে পারেননি মুমিনুল। ৬ রান করেই বোল্ড হয়ে বিদায় নেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
মঙ্গলবার টেস্টের প্রথম দিন প্রায় সারাক্ষণ রোদ থাকলেও দ্বিতীয় দিন আকাশ পুরোপুরি মেঘে ঢাকা রয়েছে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিনা উইকেটে ৭ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ।
এর আগে মুস্তাফিজুর রহমান ও জুবায়ের হোসেনের নৈপুণ্যে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ২৪৮ রানে বেধে রাখে বাংলাদেশ।

Comments
Post a Comment