সবাইকে ছাড়িয়ে তামিম-সৌম্য জুটি


bdnews24 news image
মাত্র ১০টি ম্যাচে এক সঙ্গে ইনিংস শুরু করেছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। কিন্তু একটি জায়গায় এর মধ্যেই তারা ছাড়িয়ে গেছেন সবাইকে। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি শতরানের উদ্বোধনী জুটি এই দুজনের।
বুধবার চট্টগ্রামে জয়ের জন্য ১৭০ রান তাড়ায় শতরানের জুটি গড়েন এই দুজন। ওয়ানডেতে এই দুজনের এটি তৃতীয় শতরানের জুটি। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে একাধিক শতরানের উদ্বোধনী জুটি আছে আর একটি জুটিরই। সেই জুটিতে ছিলেন তামিম। সঙ্গে এনামুল হক। ১৯ ইনিংস একসঙ্গে উদ্বোধন করে দুটি শতরানের জুটি তামিম-এনামুলের। সৌম্যকে সঙ্গী করে তামিম সেটা ছাড়িয়ে গেলেন ১০ ইনিংসেই।
গত বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম একসঙ্গে ওপেন করেছেন এই দুজন। সেই থেকে ১০ ইনিংসে দুজনের জুটি ৫, ৪৮, ২২, ১৪৫, ১০২, ৩৪, ৮, ১৭, ৫ আর এই ম্যাচে ১৫৪ রানের জুটি।
শুধু উদ্বোধনীতেই নয়, সব উইকেট জুটি মিলিয়ে তামিম-সৌম্য জুটি এখন বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়। এই জুটির চেয়ে বেশি শতরানের জুটি আছে শুধু সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের, ৪টি। তবে সাকিব-মুশফিক একসঙ্গে উইকেটে জুটি বেধেছেন ৫৫ বার। উদ্বোধনী ও দ্বিতীয় উইকেট জুটি মিলিয়ে ১২ ইনিংস একসঙ্গে ব্যাট করেই ৩ শতকের জুটি হয়ে গেল তামিম-সৌম্যর!
ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশিবার ওপেনিংয়ে জুটি বেধেছেন তামিম ও ইমরুল কায়েস। কিন্তু ৪৫ বার একসঙ্গে শুরু করেও একটি শতরানের জুটি নেই তাদের!

Comments

Popular posts from this blog

রাহুল-রোহিত-কোহলির ব্যাটে ভারতের দিন

শিশু গৃহকর্মী নির্যাতনে ক্রিকেটার শাহাদাত-স্ত্রী অভিযুক্ত