যে কোনো দলকে হারাতে পারি: তামিম


bdnews24 news image
দক্ষিণ আফ্রিকাকে হারানোটাকে বড় এক অর্জন বলে মনে করেন তামিম ইকবাল। তবে উদ্বোধনী এই ব্যাটসম্যানের বিশ্বাস, বিশ্বের যে কোনো দলকে এখন হারাতে পারে বাংলাদেশ।
বুধবার চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে হেরে পিছিয়ে পড়লেও দারুণভাবে ফিরে এসে জিতে নিয়েছে সিরিজ।
শেষ ম্যাচের জয়ে বড় অবদান আছে তামিমের। ১৬৯ রান তাড়ায় তামিম-সৌম্যর ১৫৪ রানের উদ্বোধনী জুটিতেই ম্যাচ কার্যত শেষ করে দেয় বাংলাদেশ।
ম্যাচ শেষে তামিম টিভি ক্যামেরার সামনে জানালেন জয়ের অনুভূতি, “দক্ষিণ আফ্রিকাকে হারানো বাংলাদেশ ক্রিকেটের জন্য বিশাল এক মুহূর্ত। বোলাররা দারুণ বোলিং করেছে। সৌম্য অসাধারণ ব্যাট করেছে। আমার কাছে একটা ইনিংস প্রাপ্য ছিল দলের, আমি সময় নিয়ে খেলেছি। বিশ্বের যে কোনো দলকে হারানোর সামর্থ্য আছে এই বাংলাদেশের।”
এই আত্মবিশ্বাস আসছে টেস্ট সিরিজেও বয়ে নিতে চান তামিম।
“আমাদের আত্মবিশ্বাস এখন দারুণ। আশা করি, এই ধারা আমরা টেস্টেও বয়ে নিতে পারব। এই জায়গাতে আমাদের এখনও অনেক উন্নতির জায়গা আছে।”

Comments

Popular posts from this blog

রাহুল-রোহিত-কোহলির ব্যাটে ভারতের দিন

শিশু গৃহকর্মী নির্যাতনে ক্রিকেটার শাহাদাত-স্ত্রী অভিযুক্ত