শিশু গৃহকর্মী নির্যাতনে ক্রিকেটার শাহাদাত-স্ত্রী অভিযুক্ত


শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহান নিত্যর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

সোমবার ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক তানজিনা ইসমাইলের আদালতে মামলার অভিযোগ গঠন হয়।
বিচারক ২০ মার্চ সাক্ষ্য গ্রহণ শুরুর দিন রেখেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আলি আসগর স্বপন।
জামিনে থাকা শাহাদাত ও তার স্ত্রী অভিযোগ গঠনের সময় নিজেদের নির্দোষ দাবি করেন।
মামলার অভিযোগপত্রে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪ এর (২) খ ধারায় শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে এই দম্পতির বিরুদ্ধে।
অভিযোগ প্রমাণিত হলে সাত থেকে ১৪ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা হতে পারে পেসার শাহাদাত ও তার স্ত্রীর।
গত বছরের ৬ সেপ্টেম্বর গৃহকর্মী হারিয়ে গেছে জানিয়ে শাহাদাত থানায় সাধারণ ডায়েরি করার কয়েক ঘণ্টা পর ওই শিশুকে পাওয়া যায়।
পল্লবীর সাংবাদিক কলোনি থেকে ১১ বছর বয়সী ওই শিশুকে পেয়ে তাকে থানায় নিয়ে যান খন্দকার মোজাম্মেল হক নামের এক সাংবাদিক।  
পরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়। সাংবাদিকদের কাছে শাহাদাতের বাসায় নির্যাতিত হওয়ার বিবরণ দেয় শিশুটি।
Jesmin Jahan_Shahadat Hossain’s wife_Mirpur police station_001.jpg
সাংবাদিক মোজাম্মেল বাদী হয়ে এ ঘটনায় মামলা করলে ‘পালিয়ে যান’ জাতীয় দলের এই ক্রিকেটার ও তার স্ত্রী নিত্য। এর এক মাসের মাথায় ৪ অক্টোবর নিত্যকে তার বাবার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন শাহাদাতও আদালতে আত্মসমর্পণ করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান গত বছর ২৯ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে শাহাদাত দম্পতির বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

Comments

Popular posts from this blog

রাহুল-রোহিত-কোহলির ব্যাটে ভারতের দিন