মেসি-নেইমারের নৈপুণ্যে গাম্পার ট্রফি বার্সার


bdnews24 news image
দলে ফিরেই জ্বলে উঠলেন লিওনেল মেসি ও নেইমার। আর দলের সেরা এই দুই তারকার নৈপুণ্যে রোমাকে হারিয়ে জন গাম্পার ট্রফি ধরে রাখলো বার্সেলোনাও।
বুধবার রাতে কাম্প নউতে ইতালির ক্লাব রোমার বিপক্ষে স্পেনের অন্যতম সফল দল বার্সেলোনার জয়টি ৩-০ গোলে। একটি করে গোল করেন নেইমার, মেসি ও ইভান রাকিতিচ।
গাম্পার ট্রফির গত সংষ্করণে মেক্সিকোর  ক্লাব লিওকে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সেলোনা।
এ জয়ে হারের বৃত্ত থেকে বেরিয়ে এলো বার্সেলোনা। প্রস্তুতিমূলক আগের তিন প্রীতি ম্যাচে হেরেছিল লুইস এনরিকের দল।
barca 3.jpgস্বাগতিকদের ২৬তম মিনিটে এগিয়ে দেন নেইমার। মাথিউয়ের নিচু ক্রস থেকে পাওয়া বল মাপা শটে প্রতিপক্ষের জালে পৌঁছে দেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।
প্রথমার্ধের শেষ দিকে মেসি-নেইমারের দারুণ বোঝাপড়ায় ব্যবধান দ্বিগুণ করে এনরিকের দল। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের তৈরি করে দেওয়া বলে বাঁ পায়ের নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন টানা চারবারের বর্ষসেরা মেসি।
৬৬তম মিনিটে রাকিতিচের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। এর সঙ্গে জয়টাও নিশ্চিত হয়ে যায় তাদের। বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে  গোলটি করেন এই মিডফিল্ডার। গোলটিতে ভালো অবদান ছিল সের্হিও বুসকেতসের।
বার্সেলোনার প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খেলোয়াড় ও সভাপতি জন গাম্পারের নামানুসারে এই ট্রফির আয়োজন করে বার্সেলোনা; এবার এই ট্রফির ৫০তম সংস্করণের ফাইনাল হলো।

Comments

Popular posts from this blog

বিপিএলের সিলেট পর্বে কখন কার খেলা

‘শরীফার’ গল্পে পরিবর্তন নিয়ে যা বললেন কমিটি প্রধান